GHOORISM
আপনার ভ্রমণ আসছে… · Your journey is loading…
এই সেবা দিতে আমরা আপনার Username, ইমেইল, সুরক্ষিত পাসওয়ার্ডের তথ্য, প্রোফাইল, লেখা, ছবি, ভিডিও ও ট্রাভেল ম্যাপ সংরক্ষণ করি। আপনার ইমেইল ও পাসওয়ার্ড প্রকাশ্য প্রোফাইলে দেখানো হয় না। নাম, পরিচিতি, প্রোফাইলের ছবি ও অনুমোদিত লেখা সবাই দেখতে পারেন।
Login না করলে ট্রাভেল ম্যাপটি শুধু আপনার ব্রাউজারে থাকে। Login করে সংরক্ষণের বোতাম চাপলে সেটি অ্যাকাউন্টেও রাখা হয়। শেয়ার করার লিংকে আপনার নির্বাচিত জেলা ও দেওয়া নাম থাকে। লিংকটি যাঁদের দেবেন, তাঁরা এসব তথ্য দেখতে পারবেন।
নিজের ছবি, ভিডিও ও লেখা প্রকাশ করুন। অন্যের কনটেন্ট ব্যবহার করলে আগে অনুমতি নিন। কাউকে শনাক্ত করা যায় এমন ছবি প্রকাশের আগে তাঁর সম্মতি নিন। ব্যক্তিগত যোগাযোগের তথ্য, বিদ্বেষমূলক বক্তব্য, হয়রানি বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন না। জমা দেওয়া লেখা প্রকাশের আগে যাচাই করা হয়। প্রকাশিত লেখা সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন।
Login-এর অবস্থা ধরে রাখতে এবং অননুমোদিত কাজ ঠেকাতে কুকি ব্যবহার করা হয়। আমরা আপনার অ্যাকাউন্টের তথ্য বিক্রি করি না। অ্যাকাউন্ট বা প্রকাশিত কনটেন্ট মুছে ফেলতে আপনার নিবন্ধিত ইমেইল থেকে ghoorism@gmail.com ঠিকানায় যোগাযোগ করুন।
লোগোটি Ghoorism-এর নিজস্ব ফেসবুক পাতা থেকে নেওয়া হয়েছে। গন্তব্যের ছবিগুলো Wikimedia Commons থেকে সংগ্রহ করা হয়েছে। নিচে আলোকচিত্রীর নাম, ছবির উৎস ও ব্যবহারের লাইসেন্স দেওয়া আছে। প্রদর্শনের জন্য ছবির আকার কমানো হয়েছে এবং কোনো কোনো ছবির অংশ কেটে দেখানো হয়েছে। জেলার সীমানার তথ্য BBS / OCHA ROAP থেকে geoBoundaries-এর মাধ্যমে নেওয়া হয়েছে; লাইসেন্স CC BY 3.0 IGO।